× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএটি বাংলাদেশের নতুন এমডি কাখাবের বেনিদজে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৯:৩৪ পিএম

কাখাবের বেনিদজে। ছবি: বিএটি বাংলাদেশ

কাখাবের বেনিদজে। ছবি: বিএটি বাংলাদেশ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। তিনি মনীষা আব্রাহামের স্থলাভিষিক্ত হলেন।

বিএটি বাংলাদেশ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। 

কাখাবের বেনিদজে ২০০১ সালে বিএটিতে যোগ দেন। তিনি মার্কেটিং, সাপ্লাই চেইন ও জেনারেল ম্যানেজমেন্টে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেছেন। কর্মজীবনে তিনি ইউক্রেন, মধ্যপ্রাচ্য, ককেশাস অঞ্চল, মলদোভা এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন জটিল ও বহুসাংস্কৃতিক অঞ্চলে নেতৃত্ব দিয়েছেন। 

বিএটি বাংলাদেশে যোগদানের আগে তিনি বিএটি সুইজারল্যান্ড ও বিএটি অস্ট্রিয়া ক্লাস্টারের জেনারেল ম্যানেজার ছিলেন। ব্যবসায়িক পুনরুদ্ধার, টেকসই প্রবৃদ্ধি, পোর্টফোলিও রূপান্তর ও সক্ষমতা বৃদ্ধিতে তার নেতৃত্ব বিশেষভাবে স্বীকৃত।

নিয়োগ প্রসঙ্গে কাখাবের বেনিদজে বলেন, ‘আমাদের মেধাবী সহকর্মী ও অংশীদারদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের শক্ত ভিত্তিকে আরও সুদৃঢ় করা, ব্যবসায়িক অগ্রগতি ত্বরান্বিত করা এবং বাংলাদেশের প্রবৃদ্ধির যাত্রায় অর্থবহ অবদান অব্যাহত রাখাই হবে আমার অগ্রাধিকার।’

বিস্তৃত আন্তর্জাতিক অভিজ্ঞতার মাধ্যমে কাখাবের বেনিদজে বিএটি বাংলাদেশের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, সাংগঠনিক শক্তি ও দেশের দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধির সহযোগী হিসেবে প্রতিষ্ঠানের ভূমিকাকে আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা