× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈদেশিক ঋণ শোধের চাপ বাড়ছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২১:৪৪ পিএম

প্রতীকী ছবি/এআই

প্রতীকী ছবি/এআই

বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়ছে। গত ২০২৫-২৬ অর্থবছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় ৪৫০ কোটি ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। টাকার অংকে দাঁড়ায় প্রায় প্রায় ৫৪ হাজার কোটি টাকা। এযাবৎকালের সর্বোচ্চ পরিমাণ অর্থ পরিশোধ করা হয় গত অর্থবছরে। এর আগে আগে ২০২৪-২৫ অর্থবছরে ৪০৯ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল। তবে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থছাড় ও প্রতিশ্রুতি কমেছে। 

প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে রবিবার এসব তথ্য তুলে ধরা হয়।

ইআরডির সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এর আগে বলেন, “বাংলাদেশ কখনো বিদেশি ঋণের একটি কিস্তিও খেলাপি হয়নি। আশা করছি এরপরও হবে না। আমাদের ঋণ পরিশোধের সক্ষমতা আছে। আইএমএফও বলেছে আমরা ঋণ পরিশোধের ক্ষেত্রে এখনো সক্ষম রয়েছি।”

ইআরডির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই হতে–জুন পর্যন্ত ১২ মাসে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলারের ঋণ পরিশোধ করা হরেছে। এর মধ্যে ঋণের আসল বাবদ পরিশোধ করা হয়েছে ২৯৫ কোটি ডলার। ঋণের সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৫৪ কোটি ডলার।

ঋণ পরিশোধের চাপ বাড়ার কারণ হিসেবে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, হজরত শাহজালাল (রা) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের ঋণের কিস্তি শুরু হবে শিগ্‌গিরই। এর আগে কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণ ও মেট্রোরেলসহ বেশ কয়েকটি প্রকল্পের ঋণের কিস্তি দেওয়া শুরু হয়েছে।

উল্টো চিত্র দেখা গেছে, বিদেশি ঋণ পরিশোধ বাড়লেও কমেছে বিদেশি ঋণ ছাড় ও ঋণের প্রতিশ্রুতি। গত অর্থবছরের একই সময়ে ঋণ প্রতিশ্রুতি এসেছিল ৮৩২ কোটি ডলারের। এছাড়া ঋণ ছাড় হয়েছে ৮০৭ কোটি ডলার। 

ইআরডি সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে ১১০ কোটি ডলার ঋণ পরিশোধ করা হয়। ২০২১-২২ অর্থবছরে ঋণ পরিশোধ বেড়ে ২০১ কোটি ডলাওে দাঁড়ায়। ২০২২-২৩ অর্থবছরেই আরও বেড়ে হয় ৩০০ কোটি ডলার।

ইআরডির সাবেক সিনিয়র সচিব শফিকুল আজম বলেন, ইতোমধ্যেই অনেক মেগা প্রকল্পের রেয়াতকাল শেষ হয়েগেছে। ফলে সুদ ও আসল মিলিয়ে পরিশোধের পরিমাণ বাড়ছে। এটি আগামীতে আরও বাড়তে থাকবে। 

তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারের প্রস্তুতি থাকা প্রয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা