প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৬:৫৪ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১৭:১৫ পিএম
প্রতীকী ছবি
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আগস্ট মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এই দাম রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৩ টাকা ১৫ পয়সা। এই দরের ওপর ভিত্তি করেই বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহকৃত এলপিজির দামও সমন্বয় করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দামও বাড়িয়ে প্রতি লিটার ৭৩ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করেছে কমিশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত আগস্ট (২০২৬) মাসের প্রোপেন ও বিউটেনের গড় মূল্য (সৌদি সিপি) প্রতি মেট্রিক টন ৬৩৩ ইউএস ডলার বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।
বিইআরসির নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, ৫.৫ কেজি সিলিন্ডারের দাম ৭৩২ টাকা, ১২ কেজি ১ হাজার ৫৯৮ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৬৬৪ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৯৭ টাকা এবং ১৬ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ১৮ কেজি ২ হাজার ৩৯৭ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৬৩ টাকা, ২২ কেজি ২ হাজার ৯২৯ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৩২৯ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৯৫ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৯৪ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬৬০ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৯২ টাকা। এই নতুন নির্ধারিত মূল্যগুলো আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।