× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৫:৪৫ পিএম

বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে ঋণ বিতরণ ও আদায়, আমানত সংগ্রহ, রেমিট্যান্স বৃদ্ধি এবং ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বারোপ করা হয়।

ঢাকার মিরপুরে আইসিসি লিমিটেডে শনিবার আয়োজিত সম্মেলনে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী।

তিনি ব্যাংকের কৌশলগত পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নূরুল আমিন ঋণ বিতরণ ও আদায়, আমানত সংগ্রহ এবং প্রবাসী আয় (রেমিট্যান্স) বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি ব্যাংকের নির্ধারিত সব লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশনা দেন। পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তির আওতায় পর্যায়ক্রমে নারী উদ্যোক্তাদের সিএমএসএমই ঋণ প্রদানে অগ্রাধিকার দিয়ে ব্যাংককে আরও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান।

সম্মেলনে জানানো হয়, গত জুন মাসে দেশের সব ব্যাংকের মধ্যে রেমিট্যান্স আহরণে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এছাড়া খেলাপি ঋণ (এনপিএল) আদায়সহ মোট ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে সরকারি ছয়টি ব্যাংকের সম্মিলিত আদায়ের তুলনায়ও ব্যাংকটি বেশি ঋণ আদায় করতে সক্ষম হয়েছে।

চেয়ারম্যান স্বল্প ব্যয়ের আমানত বৃদ্ধি এবং শ্রেণিকৃত ঋণ আদায়ে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম এবং মোহা. খালেদুজ্জামান।

ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক গোলাম মো. আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান কার্যালয়ের সব মহাব্যবস্থাপক, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, করপোরেট শাখা প্রধান, বিভাগীয় ও আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সিবিএর নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা