× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন হাজার কোটি টাকার নতুন আমানত পেল প্রিমিয়ার ব্যাংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৯:৫১ পিএম

প্রিমিয়ার ব্যাংক লোগো। ফাইল ছবি

প্রিমিয়ার ব্যাংক লোগো। ফাইল ছবি

চলতি বছরের প্রথম প্রান্তিক ও পরবর্তী সময়ে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি আমানত সংগ্রহ ও খেলাপি ঋণ আদায়ে অসাধারণ সাফল্য দেখিয়েছে। 

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘স্পেশাল ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় মাত্র ৬০ কর্মদিবসে তারা তিন হাজার তিন কোটি টাকার নতুন আমানত পেয়েছে। একই সঙ্গে চলতি বছরের শুরু থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে প্রায় ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি সম্পন্ন হয়েছে। 

ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান এই অর্জনের পেছনের মূল শক্তি হিসেবে গ্রাহকদের আস্থা এবং কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে বড় করে দেখেছেন।

তিনি উল্লেখ করেন, দায়িত্বশীল কার্যক্রম ও টেকসই প্রবৃদ্ধির ধারা বজায় রেখে ব্যাংকটি সবসময় গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর। অন্যদিকে, ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ আমানত সংগ্রহের এই ধারাবাহিক গতি ধরে রাখতে আরও বেশি তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা