× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাম বাড়ছে পেঁয়াজের

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৮:৫২ পিএম

আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। প্রতীকী ছবি

আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। প্রতীকী ছবি

দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতি কেজিতেই পেঁয়াজের দাম বেড়েছে ১২ থেকে ১৫ টাকা।

আড়তদাররা জানিয়েছেন, সোমবার বাজারে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকায়। অথচ এক সপ্তাহ আগেও এই পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩২ টাকায়।

এ সম্পর্কে জানতে চাইলে খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এক সপ্তাহ ধরে বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। মোকামে পেঁয়াজের দাম বাড়তি, তাই খাতুনগঞ্জেও এখন দাম বাড়ছে। এক সপ্তাহ আগে যেখানে মোকামে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছিল এক হাজার ৩০০ থেকে ৪০০ টাকায়, সেখানে এখন প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে এক হাজার ৭০০ থেকে ৮০০ টাকায়।’

মোকামে দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘লাগাতর বৃষ্টিতে কৃষকের মাচাংয়ে থাকা কিছু পেঁয়াজ নষ্ট হয়েছে, যে কারণে এখন কৃষক পর্যায় থেকে বাজারে পেঁয়াজ সরবরাহ কমছে। সরবরাহ কমে যাওয়ার কারণে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী।’

সরবরাহ স্বাভাবিক হলে দাম আবারও কিছুটা কমে আসবে বলে তিনি জানান জানান। 

শুধু পেঁয়াজের দাম বাড়ছে, এমন নয়, একই সময়ে খাতুনগঞ্জে রসুনের দামও বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে বাজারে চায়না রসুনের দাম বেড়েছে কেজিতে অন্তত ১০ টাকা। এক সপ্তাহ আগে যেখানে প্রতি কেজি রসুন বিক্রি হয়েছিল ১১০ টাকা, সেখানে সোমবার বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দেশি রসুন মান ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে সর্বোচ্চ ৮০ টাকায়।

এদিকে পেঁয়াজ ও রসুনের দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে আদার দাম। বাজারে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। 

পাইকারিতে দাম বাড়ায় খুচরা বাজারেও বাড়ছে পেঁয়াজ ও রসুনের দাম। চট্টগ্রাম নগরীর একাধিক মুদি দোকানে খোঁজ নিয়ে জানা যায়, মানভেদে খুচরায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। চায়না রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা