× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৌশলগত সমঝোতা স্মারকে সই মেটামরফোসিস লিমিটেড ও অন্তিক টেকনোলজির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ২০:২১ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৬ ২০:৪৪ পিএম

কৌশলগত সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে ইআরপি সফটওয়্যার কোম্পানি মেটামরফোসিস লিমিটেড ও অন্তিক টেকনোলজি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কৌশলগত সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে ইআরপি সফটওয়্যার কোম্পানি মেটামরফোসিস লিমিটেড ও অন্তিক টেকনোলজি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কৌশলগত সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে ইআরপি সফটওয়্যার কোম্পানি মেটামরফোসিস লিমিটেড ও অন্তিক টেকনোলজি।

সম্প্রতি এ এমওইউ স্বাক্ষর হয়, যা উভয় প্রতিষ্ঠানের জন্য বড় মাইলফলক। সমঝোতার ফলে সফটওয়্যার কনসাল্টিং, ডিজিটাল প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং ও এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন হবে।

নতুন এ চুক্তির অধীনে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে গ্রাহকদের সেবা দিতে প্রকল্পভিত্তিক কাজ করবে। নিজ নিজ দক্ষতার ক্ষেত্রগুলোকে একত্রিত করে এ অংশীদারত্বের লক্ষ্য হলো ব্যাপক প্রযুক্তিগত সমাধান দেওয়া, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য ওডু ইআরপি বাস্তবায়ন করা।

এমওইউটি দ্বিমুখী সহযোগিতা মডেল অনুসরণ করবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডিজিটাল প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিংয়ে নিয়োজিত অন্তিক টেকনোলজি যৌথ উদ্যোগে তাদের কারিগরি উন্নয়ন দক্ষতা সরবরাহ করবে। অন্যদিকে মেটামরফোসিস ওডু ইআরপি ইমপ্লিমেন্টেশন, কাস্টমাইজেশন ও কনসাল্টিং সেবার দক্ষতা নিয়ে কাজ করবে।

এ বিষয়ে মেটামরফোসিস লিমিটেডের শীর্ষ নির্বাহী সাদিক মোহাম্মদ আলম বলেন, “ওডু ইআরপিতে আমাদের গভীর কার্যকরী দক্ষতার সাথে অন্তিকের শক্তিশালী ডিজিটাল প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয় ঘটিয়ে আমরা করপোরেট অটোমেশনের একটি নিরবচ্ছিন্ন ইকোসিস্টেম তৈরি করছি। 

“এই অংশীদারত্ব আমাদের যৌথ সক্ষমতা বাড়াতে সাহায্য করবে, যা বিকাশমান ব্যবসাগুলোর টেকসই প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সমাধান এবং কৌশলগত পরামর্শ নিশ্চিত করবে”।

এ সহযোগিতা অন্তিকের সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডিজিটাল প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং ফোকাসের সঙ্গে মেটামরফোসিসের বিশেষায়িত ওডু ইআরপি ইমপ্লিমেন্টেশন ও কাস্টমারদের সেবাকে একীভূত করবে বলে জানান তিনি।

সাদিক মোহাম্মদ আলম আরও জানান, যৌথ উদ্যোগটি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় ইআরপি সমাধান দিতে ডিজাইন করা হয়েছে।

সমঝোতা স্মারকটি পারস্পরিক কাঠামো তৈরি করে, যেখানে অন্তিক ওডু ইআরপি সমাধানের প্রয়োজন এমন ক্লায়েন্টদের মেটামরফোসিসের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং মেটামরফোসিস সফটওয়্যার ডেভেলপমেন্ট সেবার প্রয়োজন এমন ক্লায়েন্টদের অন্তিকের কাছে পাঠাবে।

মেটামরফোসিস লিমিটেড ও অন্তিক টেকনোলজি উভয়ই একটি সফল সহযোগিতার প্রত্যাশা করছে, যা ডিজিটাল উদ্ভাবনকে ত্বরান্বিত করবে। একই সঙ্গে এটি দুই প্রতিষ্ঠানের যৌথ গ্রাহকদের জন্য পরিমাপযোগ্য মূল্য দেবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা