এক যুগপূর্তি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৯:৪৪ পিএম
ইউএস-বাংলা বিমান। ফাইল ছবি
দেশের বিমান সংস্থা ইউএস-বাংলা এক যুগ অতিক্রম করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে। ১৭ জুলাই ২০১৪ ইউএস-বাংলা ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে।
এক যুগপূর্তি উপলক্ষে সংস্থাটি শুক্রবার
এক প্রেস বিজ্ঞতিতে শুভানূধ্যায়ীদের শুভেচ্ছা
ও অভিনন্দন জানিয়েছে।
বিজ্ঞতিতে বলা হয়, বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে। যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৯০% এর অধিক অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড রয়েছে ইউএস-বাংলার।
অভ্যন্তরীণ
রুট ঢাকা থেকে চট্টগ্রাম,
কক্সবাজার, সিলেট, সৈয়দপুর ও রাজশাহীতে ফ্লাইট
পরিচালনা করছে। ১৫ মে ২০১৬
তারিখে ঢাকা-কাঠমান্ডু রুটে
ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক রুটে ডানা মেলে
ইউএস-বাংলা।
আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবী, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
খুব
শীঘ্রই ইউএস-বাংলার বিমান
বহরকে আরও সমৃদ্ধি করতে
২০২৭ সালের মধ্যে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি
বোয়িং ৭৩৭-৮০০ নেক্সট
জেনারেশন যোগ করতে যাচ্ছে।
এছাড়া চলতি বছর নেপালের
কাঠমান্ডুতে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ইউএস-বাংলা।
এছাড়া
প্রবাসী বাংলাদেশীদের চাহিদাকে প্রাধান্য দিয়ে ইউএস-বাংলা
২০২৭ সালের মধ্যে মধ্যপ্রাচ্যের কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো, মালয়েশিয়ার জহুরবারু, পেনাং, হংকং রুটে ফ্লাইট
শুরুর প্রত্যাশা করছে।
২০২৮ সালের মধ্যে লন্ডন, রোম সহ ইউরোপের বিভিন্ন গন্তব্য ও ২০৩০ সালের মধ্যে নিউইয়র্ক ও টরেন্টো এবং অস্ট্রেলিয়ার সিডনিতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সম্প্রতি ২০২৫ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্সে ভূষিত হয়েছে ইউএস-বাংলা। ২০২২, ২০২৩, ২০২৪ সালেও বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরষ্কার পেয়েছে। এছাড়া ২০১৫ সালেও বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্সে সেরা পুরষ্কার অর্জন করেছে।
যাত্রীসেবায়
অনন্য নজির স্থাপন করায়
ইউএস-বাংলা দেশীয় এয়ারলাইন্স হিসেবে যাত্রীদের কাছে আস্থা অর্জন
করতে সক্ষম হয়েছে। দেশে-বিদেশে বর্তমানে
প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী আছে ইউএস-বাংলার।
যা দেশের বেকার সমস্যা সমাধানেও কাজ করে যাচ্ছে।
এছাড়া নিয়মিত ট্যাক্স-সারচার্জ পরিশোধ করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে। পাশাপাশি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে দেশের সুনাম বৃদ্ধি করে চলেছে। বৈদেশিক মূদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে করছে আরো সূদৃঢ়।
ইউএস-বাংলার টিকেট সংগ্রহ করার জন্য রয়েছে
ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস
সুবিধা। দেশে এবং দেশের
বাহিরে নিজস্ব ৪০টির অধিক সেলস্ অফিস
রয়েছে।
এছাড়া ইউএস-বাংলার টিকেট সংগ্রহ করার জন্য কয়েক হাজার ট্রাভেল এজেন্সি ও অনলাইন ট্রাভেল এজেন্সি সেবা দিয়ে যাচ্ছে। ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ারদের জন্য রয়েছে ‘স্কাইস্টার’ প্রোগ্রাম।
স্বাধীনতার
পর ইউএস-বাংলা-ই
প্রথম কোনো দেশীয় বিমান
সংস্থা যা, চীনের কোনো
গন্তব্যে বা ভারতের চেন্নাই
কিংবা মালদ্বীপের রাজধানী মালে-তে সরাসরি
ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যাত্রীদেরকে বেশ কয়েকটি স্পেশাল
সার্ভিস দিয়ে যাচ্ছে ইউএস-বাংলা, যা অনুকরনীয় দৃষ্টান্ত
স্থাপন করেছে এভিয়েশন শিল্পে।
উল্লেখযোগ্য সার্ভিসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- আন্তর্জাতিক ফ্লাইট অবতরনের পর মাত্র ১৫ মিনিটের মধ্যে লাগেজ ডেলিভারী। “আপনি লাগেজের জন্য অপেক্ষা করবেন না বরং লাগেজ আপনার জন্য অপেক্ষা করবে”- এই ধারনাকে প্রতিষ্ঠিত করার জন্যই ইউএস-বাংলা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
ইউএস-বাংলা শুধু যাত্রীই পরিবহন করে না, সাথে বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে কার্গোও পরিবহন করে থাকে। প্রতিষ্ঠার পর থেকে ইউএস-বাংলা দেশের বিভিন্ন শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ খেলাধূলার উন্নয়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন এক
যুগপূর্তি উপলক্ষে বলেন, “প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যেকোন ধরনের
প্রতিযোগিতার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। বর্তমান
বিশ্বে যাত্রীদের সঠিক সেবা প্রদান
করার জন্য আধুনিক এয়ারক্রাফটের
কোনো বিকল্প নেই”।
“ইউএস-বাংলা যাত্রীদের আরামদায়ক সেবাকে নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিনিয়ত নতুন নতুন এয়ারক্রাফট বহরে যুক্ত করে চলেছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে সম্পৃক্ত থাকতে পেরে ইউএস-বাংলা পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত”।
এছাড়া
এক যুগপূর্তি উপলক্ষে তিনি আরও বলেন,
“ইউএস-বাংলা এয়ারলাইন্সের সাফল্যে ভরা বারোটি বছর
এর সাথে যে সকল
সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ট্রাভেল এজেন্ট, ট্যূর অপারেটর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিভিন্ন কর্পোরেট অফিস, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ, সর্বোপরি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যে
সকল কর্মকর্তা-কর্মচারী রয়েছে তাদের সকলের প্রতি ইউএস-বাংলা কৃতজ্ঞতা
প্রকাশ করছে”।