× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোজ্যতেলে ভ্যাট সুবিধা আরও চার মাস বাড়ল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩ ১৭:৩৯ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩ ১৮:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের আমদানি পর্যায়ে ভ্যাট মওকুফ সুবিধা আরও চার মাস বাড়িয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত পৃথক আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১৪ মার্চ প্রথমবার আমদানি পর্যায়ে ভ্যাট মওকুফের ঘোষণা দিয়েছিল এনবিআর। পরে এ সুবিধার মেয়াদ তিনবার বৃদ্ধি করা হয়। সর্বশেষ গত ৩১ ডিসেম্বর এর মেয়াদ শেষ হয়েছিল। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় আরও ৬ মাস ভ্যাট সুবিধা বাড়াতে এনবিআরকে চিঠি দিয়েছিল। সেই সুপারিশের ভিত্তিতে এনবিআরের পক্ষ থেকে নতুন করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

চলতি বছরের ১৬ মার্চ এনবিআরের জারি করা প্রজ্ঞাপনে পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল এবং অন্যান্য পরিশোধিত পাম তেলের ওপর আরোপ করা মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে প্রতি বছর ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা আছে। এর মধ্যে ২ লাখ টন স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হয়। বাকি ১৮ লাখ টন আমদানি করা হয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা