× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বিকাশ’ ক্যাশ আউট খরচ কমে এখন ১৩.৯৫ টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

২টি প্রিয় এজেন্ট নম্বরে মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৩.৯৫ টাকা খরচে ক্যাশ আউট করতে পারছেন গ্রাহকরা। ফাইল ছবি

২টি প্রিয় এজেন্ট নম্বরে মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৩.৯৫ টাকা খরচে ক্যাশ আউট করতে পারছেন গ্রাহকরা। ফাইল ছবি

গ্রাহকের ক্যাশ আউটের খরচ আরও সাশ্রয়ী করতে আবারও চার্জ কমালো মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

এখন থেকে ২টি প্রিয় এজেন্ট নম্বরে মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৩.৯৫ টাকা খরচে ক্যাশ আউট করতে পারছেন গ্রাহকরা।

বরাবরের মতই এই চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে, আর কোনো বাড়তি ব্যয় করতে হবে না গ্রাহককে।

দেশের যেকোনো প্রান্ত থেকে বিকাশের ৮ কোটি ৪০ লাখ গ্রাহকের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সাশ্রয়ী করবে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। সারাদেশে ছড়িয়ে থাকা ৩ লাখ ৫০ হাজারেরও বেশি বিকাশ এজেন্ট থেকে ক্যালেন্ডার মাস অনুযায়ী নিজের সুবিধামতো দুই জন বিকাশ এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে যোগ করে নিতে পারবেন গ্রাহক। ক্যালেন্ডার মাস শেষ হলে প্রয়োজনমতো ‘প্রিয় এজেন্ট’ নম্বর পরিবর্তনও করে নিতে পারবেন তিনি।

‘প্রিয় এজেন্ট’ নম্বর সংযুক্ত করতে গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ক্যাশ আউট আইকন ক্লিক করে প্রিয় এজেন্ট মেন্যু থেকে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে।

অন্যদিকে, *২৪৭# ডায়াল করে ‘মাই বিকাশ’ মেন্যু থেকে ‘প্রিয় নম্বর’ মেন্যু নির্বাচন করে ‘প্রিয় এজেন্ট’ নম্বর যুক্ত করে নেয়ার সুযোগও থাকছে। কম খরচে ক্যাশ আউট করার মাসিক হিসাব গ্রাহক তার বিকাশ অ্যাপ এর লিমিট অপশন থেকে জেনে নিতে পারবেন যেকোনো সময়।

প্রতিমাসে ৫০ হাজার টাকার চেয়ে বেশি এবং ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য এজেন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে হাজারে ১৮.৫০ টাকা চার্জ প্রযোজ্য হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা