× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন সাত উপশাখার উদ্বোধন

প্রবা ডেস্ক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ২০:৪২ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩ ২১:৩২ পিএম

সোশ্যাল ইসলামী ব্যাংকের সাতটি নতুন উপশাখার উদ্বোধন। ছবি : প্রবা

সোশ্যাল ইসলামী ব্যাংকের সাতটি নতুন উপশাখার উদ্বোধন। ছবি : প্রবা

সোশ্যাল ইসলামী ব্যাংকের সাতটি নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) প্রধান কার্যালয় হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপশাখাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. আকমল হোসাইন, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং বিভাগের প্রধান সাইফ আল-আমীন। 

এ ছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

নতুন সাতটি উপশাখা হচ্ছে- বগুড়ার শিবগঞ্জের মোকামতলায়, পাবনার চাটমোহর নতুন বাজারে, জয়পুরহাটের জিন্দাপুরের মোলামগাড়ীহাটে, চাঁদপুরের কচুয়ায় আশ্রাফপুর বাজারে, হবিগঞ্জের বাহুবলে মিরপুর বাজারে, নোয়াখালীর চাটখিলে সোমপাড়া বাজারে এবং বাগেরহাটের কচুয়ার সাইনবোর্ড বাজারে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা