প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ঘণ্টা আগে
রাইয়ান আহমেদ
বিএটি বাংলাদেশের হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন এর দায়িত্ব পেয়েছেন রাইয়ান আহমেদ। এর আগে তিনি বিএটি (বাংলাদেশ আমেরিকান টোবাকো) বাংলাদেশের হেড অব অপারেশনস এইচআর হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। গত ১৩ বছর ধরে বিএটি গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রাইয়ান আহমেদের।
দীর্ঘ কর্মজীবনে রাইয়ান আহমেদ বাংলাদেশ এবং হংকংভিত্তিক এশিয়া-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্য অঞ্চলের আঞ্চলিক সদর দপ্তরে বিভিন্ন নেতৃত্ব ও ব্যবস্থাপনা পর্যায়ের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) স্নাতক সম্পন্ন করা রাইয়ান আহমেদ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং নটর ডেম কলেজ, ঢাকার সাবেক শিক্ষার্থী।
গত ১ জুন নতুন দায়িত্ব পাওয়া রাইয়ান আহমেদ বিএটি বাংলাদেশের ট্যালেন্ট, প্রাতিষ্ঠানিক সংস্কৃতি এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ উন্নয়নে বিভিন্ন কার্যক্রমের নেতৃত্ব দেবেন। পাশাপাশি নেতৃত্ব বিকাশ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মীদের জন্য ইতিবাচক ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন তিনি।