× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরেক দফায় বাড়ল স্বর্ণের দাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

স্বর্ণালংকার। ফাইল ছবি

স্বর্ণালংকার। ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এবার ২২ ক্যারেটের ক্যাডিয়াম (হলমার্ককৃত) এক গ্রাম স্বর্ণে ২১৫ টাকা বাড়িয়ে ১৯ হাজার ৯৭০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

 

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় সোমবার সকালে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আজ সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

 

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের ক্যাডিয়াম (হলমার্ককৃত) এক গ্রাম স্বর্ণে ২১৫ টাকা বাড়িয়ে ১৯ হাজার ০৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ১৮ ক্যারেটের ক্যাডিয়াম (হলমার্ককৃত) এক গ্রাম স্বর্ণে ২১৫ টাকা বাড়িয়ে ১৬ হাজার ৩৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণে ২১৫ টাকা বাড়িয়ে ১৩ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এদিকে সব রকম রৌপ্যের দাম অপরিবর্তীত রয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা