× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়ল স্বর্ণের দাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ৩০ মিনিট আগে

স্বর্ণালংকার। ফাইল ছবি

স্বর্ণালংকার। ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এবার ২২ ক্যারেটের ক্যাডিয়াম (হলমার্ককৃত) এক গ্রাম স্বর্ণে ৫৬৫ টাকা বাড়িয়ে ১৯ হাজার ২৮৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় শনিবার সকালে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আজ সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

 

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের ক্যাডিয়াম (হলমার্ককৃত) এক গ্রাম স্বর্ণে ৫৪০ টাকা বাড়িয়ে ১৮ হাজার ৪১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এছাড়া, ১৮ ক্যারেটের ক্যাডিয়াম (হলমার্ককৃত) এক গ্রাম স্বর্ণে ৪৬০ টাকা বাড়িয়ে ১৫ হাজার ৭৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণে ৩৭৫ টাকা বাড়িয়ে ১২ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এদিকে ২২ ক্যারেটের ক্যাডিয়াম (হলমার্ককৃত) এক গ্রাম রৌপ্যের দাম ২৫ টাকা বাড়িয়ে ৪৪০ টাকা, ২১ ক্যারেটে ২৫ টাকা বাড়িয়ে ৪২০, ১৮ ক্যারেটে ২০ টাকা বাড়িয়ে ৩৬০ এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্যে ১৫ টাকা বাড়িয়ে ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা