× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংক পুনর্গঠনে ৩৬,৭০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

প্রস্তাবিত বাজেটে শেয়ার ও ইকুইটি বাবদ নতুন করে ৩৬ হাজার ৭০৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

প্রস্তাবিত বাজেটে শেয়ার ও ইকুইটি বাবদ নতুন করে ৩৬ হাজার ৭০৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিনিয়োগপ্রবাহ সচল রাখার অংশ হিসেবে আগামী ২০২৬-২৭ অর্থবছরে ব্যাংক একীভূতকরণ ও পুনর্গঠন কার্যক্রম জোরদার করছে সরকার।

লক্ষ্য অর্জনে প্রস্তাবিত বাজেটে শেয়ার ও ইকুইটি বাবদ নতুন করে ৩৬ হাজার ৭০৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে এই খাতে সংশোধিত ব্যয়ের পরিমাণ ছিল ৪১ হাজার ৫৫৮ কোটি টাকা। 

জাতীয় সংসদে বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, খেলাপি ঋণ হ্রাস, ঋণ অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং ব্যাংক পরিচালনায় পারিবারিক প্রভাব ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে আইন সংশোধনসহ কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ক্ষমতা শক্তিশালী করা হবে।

দীর্ঘদিন ধরে অনিয়ম ও সংকটে পড়া ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী এবং এক্সিম ব্যাংককে একীভূত করে সম্প্রতি ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক গঠন করেছে বাংলাদেশ ব্যাংক

নতুন এই প্রতিষ্ঠানের ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে প্রায় ২০ হাজার কোটি টাকাই জোগান দিয়েছে সরকার। এ ছাড়া আরও পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের প্রক্রিয়াধীন রয়েছে এবং আরও কিছু ব্যাংক একীভূতকরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এমন বাস্তবতায় টেকসই ও প্রতিযোগিতামূলক ব্যাংকিং খাত গড়ে তুলতে ডিজিটাল ফাইন্যান্সের প্রসার এবং আন্তর্জাতিক মানদণ্ডের ঝুঁকি ব্যবস্থাপনার ওপর বিশেষ জোর দিচ্ছে সরকার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা