× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়তে পারে ডিজেল ও পেট্রলচালিত গাড়ির দাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ৭ মিনিট আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে পেট্রল ও ডিজেলচালিত আমদানি করা গাড়ির ওপর কর বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে এসব গাড়ির দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রস্তাব অনুযায়ী, ১ হাজার ২০০ সিসি থেকে ১ হাজার ৬০০ সিসি ইঞ্জিনবিশিষ্ট পেট্রল ও ডিজেলচালিত গাড়ির মোট করের হার বর্তমান ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে বেড়ে ১৫৫ দশমিক ৮৮ শতাংশে উন্নীত হবে।

তবে অন্যান্য ক্যাটাগরির গাড়ির ক্ষেত্রে বিদ্যমান কর কাঠামো অপরিবর্তিত থাকবে।

অন্যদিকে, পরিবেশবান্ধব গাড়ির ব্যবহার উৎসাহিত করতে বৈদ্যুতিক গাড়ি (ইভি) ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির ওপর শুল্ক কমানোর প্রস্তাব রাখা হয়েছে। এর মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়েছে সরকার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা