২০২৬-২৭ অর্থবছরে এ খাতে প্রায় ১২ হাজার ৪৩৮ কোটি টাকা বাড়ানো হচ্ছে। ছবি: বাসস
দেশের ব্যবসা-বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে যোগাযোগ অবকাঠামো খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখার পরিকল্পনা করেছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যোগাযোগ খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব উত্থাপন করতে পারেন।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ ছিল ৪৮ হাজার ২৯২ কোটি টাকা। সেই তুলনায় ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে প্রায় ১২ হাজার ৪৩৮ কোটি টাকা বাড়ানো হচ্ছে।