× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত স্থিতিতে লাগবে না আবগারি শুল্ক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আগামী অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

আগামী অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক অ্যাকাউন্টে ৪ লাখ টাকা পর্যন্ত স্থিতিতে আবগারি শুল্ক মওকুফ করার প্রস্তাব দিয়েছে সরকার। আগামী অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না।

জাতীয় সংসদে নতুন বাজেট উপস্থাপনে বৃহস্পতিবার বাজেট উপস্থাপন করছে অর্থমন্ত্রী।


বর্তমানে কোনো গ্রাহকের ব্যাংক হিসাবে বছরে তিন লাখ টাকার পর্যন্ত জমার বিপরীতে কোনো আবগারি শুল্ক দিতে হয় না। আর তিন লাখ এক টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জমা হলে একশ ৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। সেটি বাড়িয়ে চার লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক অব্যাহতি দেওয়ার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী।

এর আগে সকালে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা