২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিডিও থেকে
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বৃহস্পতিবার বিকেল তিনটায় বাজেট উপস্থাপন শুরু হয়েছে।
বাজেট উপস্থাপনের আগে এদিন সকালে প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।