× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামী ব্যাংকে আবারও পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

ইসলামী ব্যাংক বাংলাদেশ- এর লোগো। ফাইল ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ- এর লোগো। ফাইল ছবি

আমানত তোলার তীব্র চাপ ও চলমান অস্থিরতার মুখে দেশের শরিয়াহ-ভিত্তিক বেসরকারি ব্যাংক ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ’-এ নতুন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমকে এই পদে নিয়োগ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, বাংলাদেশ ব্যাংক বিগত ২০২২ সালের ডিসেম্বরেও ইসলামী ব্যাংকে একবার পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিল।

গত ২৪ মে পবিত্র ঈদুল আজহার ছুটির আগের দিন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে এই নিয়োগের পর থেকেই, অর্থাৎ গত ১ জুন থেকে ব্যাংকটিতে এক ধরনের অস্থিরতা ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়, যা এখনো পুরোপুরি কাটেনি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে মাত্র এক সপ্তাহেই ব্যাংকটি থেকে তুলে নেওয়া আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা। এই নজিরবিহীন আমানত তোলার আকস্মিক চাপ সামলাতে ও তারল্য সংকট কাটাতে সোমবার ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে জরুরি ভিত্তিতে ১০ হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা চেয়ে আবেদন করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা