× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে স্বর্ণ ও রুপার বৃহস্পতিবারের বাজারদর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

স্বর্ণের সঙ্গে কমেছে রুপার দামও।  কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

স্বর্ণের সঙ্গে কমেছে রুপার দামও। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দেশের বাজারে স্বর্ণ ও রুপার সমন্বয় করা নির্ধারিত দামে বৃহস্পতিবার স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ ২ জুন সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দেয়।

ওই সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে স্বর্ণে ৩ হাজার ২৬৬ টাকা এবং রুপায় ১১৭ টাকা কমানো হয়। একই দিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর করা হয়।

নতুন নির্ধারিত দামে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়। 

২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা প্রতি ভরি।

এর আগে ২৫ মে সকালে বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল।

তখন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

স্বর্ণের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। 

বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। 

২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা