× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১১৬৬ টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ ২০:১৮ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২ ২০:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চার সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে। এই হিসাবে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে এখন গুনতে হবে ৮৮ হাজার ৪১৩ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধির বিষয়টি জানায়। আগামীকাল শুক্রবার থেকে এই দর কার্যকর হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বেড়ে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। ফলে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ হাজার ১০৮ টাকা বেড়ে বিক্রি হবে ৮৪ হাজার ৩৮৯ টাকায়। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বেড়ে বিক্রি হবে ৭২ হাজার ৩১৬ টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

গত ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে হাজার ৩৩ টাকা বেড়ে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৭ হাজার ২৪৭ টাকা নির্ধারণ করে বাজুস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা