× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ই-জিপিতে বছরে সাশ্রয় হচ্ছে ৬০ কোটি ডলার: সিপিটিইউ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ ২০:১০ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২ ২০:১১ পিএম

সিপিটিউ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মাদ সোহেলার রহমান চৌধুরী। প্রবা ফটো

সিপিটিউ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মাদ সোহেলার রহমান চৌধুরী। প্রবা ফটো

২০১১ সালে শুরু হয় ই-জিপি কার্যক্রম। অনলাইনে দরপত্র কার্যক্রম চলার কারণে বছরে দেশের সাশ্রয় হচ্ছে ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি ডলার। সাশ্রয়ের পাশাপাশি এ প্রক্রিয়ার মাধ্যমে বছরে সরকারের আয় হয় ৪০০ থেকে ৪৫০ কোটি টাকা। 

বৃহস্পতিবার সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিউ) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনের বরাত দিয়ে এসব তথ্য দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মাদ সোহেলার রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের (আইএমইডি) বিদায়ী সচিব আবু হেনা মোরশেদ জামান।

তিনি বলেন, ই-জিপি অনেক কাজ করছে, অনেক পরিবর্তনও এসেছে। বিশ্বব্যাংক এটিকে পছন্দ করেছে। বাংলাদেশের ই-জিপি কার্যক্রম অনুসরণ করার জন্য বিভিন্ন দেশকে তারা পরামর্শ দিচ্ছে। মোজাম্বিকের একটি দল ইতোমধ্যে প্রশিক্ষণের জন্য এসেছে।

তিনি বলেন, পুরো প্রক্রিয়াটিই এখন কাগজবিহীন হয়েছে। সরকারের স্মার্ট বাংলাদেশ পরিকল্পনায় বড় অংশীদারিত্ব সিপিটিইউর। ইতোমধ্যে আইএসও সনদ ও ডিরেক্টর অ্যাওয়ার্ডের বড় অর্জন। 

সিপিটিইউ মহাপরিচালক সোহলার চৌধুরী বলেন, বর্তমানে ই-জিপি সিস্টেমের মাধ্যমে আহবানকৃত দরপত্রের বিজ্ঞাপন ও চুক্তির শতভাগ প্রকাশিত হচ্ছে। দরপত্রের ৯৯ শতাংশ নির্ধারিত দরপত্র মেয়াদের মধ্যে চুক্তি সম্পাদিত হচ্ছে। এ সিস্টেম হতে বছরে ৪০০-৪৫০ কোটি টাকা আয় হয়। চলতি ডিসেম্বর পর্যন্ত সর্বেমোট আয় ১ হাজার ৯৬১ কোটি টাকা।

তিনি বিশ্বব্যাংকের প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, ই-জিপি চালুর পর ক্রয় প্রক্রিয়াকরণের গড় সময় ৮৬ দশমিক ৭ দিন থেকে ৫৮ দিন হয়েছে। ই-জিপি সিস্টিম ব্যবহারের ফলে বার্ষিক ৬০০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হচ্ছে, দরদাতাদের ৪৯৭  কিলোমিটার ভ্রমণ দূরুত্ব কমেছে এবং ১ লাখ ৫৩ হাজার ৫৫৯ টন কার্বন নি:সরন কম হয়েছে।

সোহেলার চৌধুরী আরও বলেন, চলতি ডিসেম্বর মাস পর্যন্ত ই-জিপিতে আহবানকৃত দরপত্রের সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ। নিবন্ধিত দরদাতার সংখ্যাও এক লাখের বেশী। ৫৯টি ব্যাংকের ৬ হাজার ৫০০ শাখার অধিক সারাদেশে দরদাতাদের পেমেন্ট সেবা দিচ্ছে। অনলাইনেও পেমেন্ট চলছে। বিশ্বব্যাপী কোডিভ পরিস্থিতিতেও ই-জিপির একদিনের জন্যও বন্ধ হয়নি। ইতোমধ্যে এ সিস্টেমটি আইএসও সনদ পেয়েছে।

মতবিনিময় সভায় জানানো হয়, সরকারি ক্রয় সংক্রান্ত কাজের বাস্তবায়ন মানসম্মত হচ্ছে কিনা, সে বিষয়ে স্থানীয় নাগরিকদের মাধ্যমে নির্বাচিত ক্রয় কাজের পরিবীক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ৮ বিভাগের, ১৬ জেলার ৪৮ উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে। 

৪৮টি উপজেলায় ৩১৬টি চুক্তি বা কাজ পরিবীক্ষণ করা হয়েছে। উল্লিখিত বিষয়ে মাঠ পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট অংশীজনের পরামর্শ গ্রহণের মাধ্যমে ইতোমধ্যে সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা সংক্রান্ত মডেল চূড়ান্ত করা হয়েছে। “ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট”-শীর্ষক প্রকল্পটি জুলাই ২০১৭- ডিসেম্বর ২০২৩ মেয়াদে বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পটি প্রতি বছর প্রায় ১০০ শতাংশ লক্ষ্য (ভৌত ও আর্থিক) অর্জন করছে এবং বিশ্বব্যাংক কর্তৃক স্যাটিসফেক্টরি প্রকল্প হিসেবে অভিহিত হচ্ছে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা