× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ১৭:৪৪ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২ ১৮:৩৩ পিএম

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

দুই কার্যদিবস পর দরপতন থেকে বেরিয়ে এসেছে দেশের পুঁজিবাজার। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর সবগুলো সূচক ঊর্ধ্বমুখী হয়েছে।

বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯৫ পয়েন্টে। 

এ ছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪ পয়েন্টে। তবে লেনদেন আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা কম হয়েছে। সারাদিনে লেনদেন হয়েছে ২৫৮ কোটি ২২ লাখ টাকা।  

ডিএসইতে তালিকাভুক্ত ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে ৩৩৩ প্রতিষ্ঠানের। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।  আর লেনদেন হয়নি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫৯টি।

ডিএসইতে লেনদেনে শীর্ষে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার। এ প্রতিষ্ঠানটির ২৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।  দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৬ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা মুন্নু সিরামিকের ৯ কোটি ৮৫ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৯ কোটি ৭১ লাখ এবং বসুন্ধরা পেপারের ৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বাড়ার শীর্ষে রয়েছে নতুন তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামি কমার্সিয়াল ইনস্যুরেন্সের শেয়ার।  কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৭ শতাংশ বেড়ে অবস্থান করছে ২৫ টাকা ৬০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়ে লেনদেন হয় ৪৮৫ টাকায়। এ ছাড়া ই-জেনারেশন ৭ দশমিক ৩৩ শতাংশ, নাভানা ফার্মার ৬ দশমিক ১৫ শতাংশ এবং বাংলাদেশ মনোস্পুল পেপারের ৬ দশমিক শূন্য ৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে তাল্লু স্পিন মিলসের শেয়ার। এ শেয়ারটির দর ১ শতাংশ কমে সবশেষ ৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।  দ্বিতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেডের শেয়ারের দাম শূন্য দশমিক ৯৯ শতাংশ কমে লেনদেন হয় ৯৬৪ টাকা ৩০ পয়সায়। এ ছাড়া ইস্টার্ন টিউব, লিবরা ইনফিউশন এবং সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের শূন্য দশমিক ৯৯ শতাংশ করে দর কমেছে।

এ ছাড়া ডিএসইর এসএমই বোর্ডের মূল্যসূচক বেড়েছে । ডিএসএমই-এক্স ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ পয়েন্টে।  লেনদেন হওয়া ১৩টি কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৩টির।

অপর বাজার সিএসইর মূল্যসূচকও সামান্য বেড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২৯৪ পয়েন্টে। লেনদেন হয়েছে ৭ কোটি ২৬ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা