× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএসইর লেনদেন আড়াই বছরে সর্বনিম্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১৬:৫০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লেনদেনের খরা কাটাতে গত বুধবার ১৬৯টি প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি। কিন্তু এরপরও শেয়ার লেনদেন কমেই চলছে। নির্দিষ্ট প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে লেনদেন হয়েছিল ২২৭ কোটি ৭৬ লাখ টাকা। সেই ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবারে ডিএসইতে লেনদেন হয় ১৯৮ কোটি ৮০ লাখ টাকা। অর্থ্যাৎ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পরও লেনদেনে কোনো ইতিবাচক প্রভাব ফেলছে না। উল্টো নেতিবাচক প্রভাব ফেলছে। ডিএসইর ২০২০, ২০২১ ও ২০২২ সালের লেনদেন বিশ্লেষণ করলে দেখা যায়, গত আড়াই বছরে সর্বনিম্ন লেনদেনের রেকর্ড হয় সোমবার। এর আগে ২০২০ সালের ৭ জুলাই কোভিড পরিস্থিতিতে ১৩৮ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন হয়েছিল। কারণ সেসময় লেনদেন হয় স্বাভাবিক দিনের চেয়ে অর্ধেক। 

লেনদেনের এই নাজুক পরিস্থিতিতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সও কমেছে। দিনশেষে ১২ পয়েন্ট কমে ডিএসইর প্রধান মূল্যসূচকটি অবস্থান করছে ৬ হাজার ১৮৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩২৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। অর্থ্যাৎ ৬৩ প্রতিষ্ঠানের শেয়ারের কোনো লেনদেন হয়নি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির।

ডিএসইর লেনদেনের শীর্ষে অবস্থান করছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের শেয়ার। প্রতিষ্ঠানটির ১৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।  দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৯ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ১১ কোটি ৬৬ লাখ, ওরিয়ন ফার্মার ১০ কোটি ৪৪ লাখ এবং সি-পার্ল রিসোর্টের ৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বাড়ার শীর্ষে অবস্থান করছে ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্সের শেয়ার।  কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়ে অবস্থান করছে ২১ টাকা ২০ পয়সায়।  দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের ৯ দশমিক ৫২ শতাংশ বেড়ে লেনদেন হয় ৯ টাকা ২০পয়সায়। এ ছাড়া ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮ দশমিক ৯২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৮ দশমিক ৮২ শতাংশ এবং জুট স্পিনার্সের ৮ দশমিক ৭৩ শতাংশ শেয়ার দর বেড়েছে। 

ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের শেয়ার। এ শেয়ারটির দর ৭ দশমিক ৮৮ শতাংশ কমে সবশেষ ১২০ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারের দাম ৭ দশমিক ৪৯ শতাংশ কমে লেনদেন হয় ৪৮৮ টাকা ৭০ পয়সায়। এছাড়া বাংলাদেশ মনোস্পুল পেপারের ৪ দশমিক ৫৩ শতাংশ, জেমিনি সি ফুডের ৩ দশমিক ৬৫ শতাংশ এবং  ই-জেনারেশনের ৩ দশমিক ৫০ শতাংশ দর কমেছে।

এদিকে ডিএসইর এসএমই বোর্ডের মূল্যসূচক কিছুটা বেড়েছে।  ডিএসএমই-এক্স ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৬  পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে ৫ টির, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১ টির দর।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর মূল্যসূচক বেড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩০৩ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৪ কোটি ১৪ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা