× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, ২৫ প্রি-অর্ডার হস্তান্তর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ১৬:১৯ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৬ ১৭:০১ পিএম

বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন। ছবি: সংগৃহীত

বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন। ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি তাদের সর্বাধুনিক ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির বিওয়াইডি সিলায়ন ৫ দেশের বাজারে উন্মোচন করেছে। প্রথম ৫০০ জন গ্রাহকের জন্য গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ লাখ ৯০ হাজার টাকা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এসইউভি মডেলটির আনুষ্ঠানিক উন্মোচন সম্পন্ন হয়। এসময় ক্রেতাদের হাতে প্রি-অর্ডার করা ২৫টি গাড়ির চাবি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিওয়াইডি বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও সিজি রানার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান উপস্থিত ছিলেন। 

প্রি-অর্ডারকৃত বিওয়াইডি সিলায়ন ৫


বিওয়াইডির পক্ষ থেকে জানানো হয়, বিওয়াইডি সিলায়ন ৫ গাড়িতে অ্যাডভান্সড ডিএমআই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন ও ১৫০০ সিসির শক্তিশালী ইলেকট্রিক মোটর রয়েছে। এই ডুয়েল-পাওয়ার সিস্টেম থাকায় গাড়িটি সর্বোচ্চ ১ হাজার কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ প্রদান করতে সক্ষম হবে। দৈনন্দিনের যাতায়াতের জন্য এতে রয়েছে ৭১ কিলোমিটার পর্যন্ত পিওর ইলেকট্রিক রেঞ্জ। গাড়িটি সর্বোচ্চ ১৫৬ কিলোওয়াট শক্তি ও ৩০০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে, যা মাত্র ৭.৭ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। 

বিওয়াইডি বলছে, গাড়িটিতে সাতটি এয়ারব্যাগ, ইন্ডাস্ট্রির সেরা বিওয়াইডি ব্লেড ব্যাটারি, ভেহিকেল-টু-লোড (ভিটুএল) ফাংশন ও অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) ব্যবহার করা হয়েছে। গাড়িটির ভেতরে প্রশস্ত ও আধুনিক কেবিন লেআউটের সাথে নিখুঁতভাবে খাপ খায় এমন ১২.৮ ইঞ্চির বিশাল ইনফোটেইনমেন্ট ডিসপ্লে ও প্যানোরামিক সানরুফ ব্যবহার করা হয়েছে। 

বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, ‘‘প্র্যাকটিকাল ও ইন্টেলিজেন্ট মোবিলিটির পরিবর্তন নিশ্চিত করতেই বিওয়াইডি সিলায়ন ৫ নিয়ে আসা হয়েছে। বর্তমান ক্রেতারা একইসাথে সাশ্রয়ী ইঞ্জিন, আরামদায়ক ভ্রমণ ও দীর্ঘমেয়াদী ব্যবহার উপযোগিতা খোঁজেন। আমাদের ডিএম-আই প্রযুক্তির মাধ্যমে সিলায়ন ৫ প্রতিদিনের যাতায়াতে বৈদ্যুতিক গাড়ির মতো অভিজ্ঞতা নিশ্চিত করবে; আবার দীর্ঘ যাতায়াতে স্বাচ্ছন্দ্য বজায় রাখবে। বাংলাদেশিদের প্রতিদিনের জীবনযাত্রার বিষয়টি বিবেচনা করে সহজলভ্য, নির্ভরযোগ্য ও ভবিষ্যতের জন্য প্রস্তুত এই গাড়িটি নিয়ে আসা হয়েছে।’’

বিওয়াইডি সিলায়ন ৫


অনুষ্ঠানে ঘোষণা করা হয়, কসমস ব্ল্যাক, অরোরা হোয়াইট, আটলান্টিস গ্রে ও হারবার গ্রে এই চারটি রঙে বিওয়াইডি সিলায়ন ৫ নিয়ে আসা হয়েছে। প্রথম ৫০০ জন গ্রাহকের জন্য গাড়িটির দাম মাত্র ৪৭.৯০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। গাড়িটির সাথে আকর্ষণীয় ওয়ারেন্টি প্যাকেজও থাকছে - ট্র্যাকশন ব্যাটারির ক্ষেত্রে ৮ বছর বা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি, মোটরে ৮ বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি এবং পুরো গাড়ির ক্ষেত্রে ৬ বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি।

বিওয়াইডি বাংলাদেশের হেড অব সেলস ফাহমিদ ফেরদৌস বলেন, ‘‘এই সেগমেন্টের জনপ্রিয় গাড়ি হিসেবে এফিশিয়েন্সি, অত্যাধুনিক প্রযুক্তি ও অনবদ্য ডিজাইনের অনন্য সমন্বয় এই বিওয়াইডি সিলায়ন ৫। গাড়িটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসার আগেই আমরা প্রচুর প্রি-অর্ডার পেয়েছি, যা এর জনপ্রিয়তার প্রমাণ। চাহিদা দেখে মনে হচ্ছে, আমরা সামনেও আরও অনেক অর্ডার পাবো।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা