× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজার অভিযানে বাধা, শাস্তির দাবিতে ক্যাবের মানববন্ধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩১ পিএম

জাতীয় প্রেসক্লাবের সামনে রবিবার মানববন্ধন করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় প্রেসক্লাবের সামনে রবিবার মানববন্ধন করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে বাধা ও মার্কেট বন্ধের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। 

জাতীয় প্রেসক্লাবের সামনে রবিবার আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির নেতারা দোষীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভুঁইয়া অভিযোগ করেন, চকবাজারের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভূট্টো সরকারি অভিযানে অনৈতিকভাবে বাধা দিয়েছেন। এ ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।

মানববন্ধন শেষে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তিনি।

এ সময় বাজার সিন্ডিকেট ও ব্যবসায়ী মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধে কঠোর বাজার নিয়ন্ত্রণের আহ্বান জানান বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। 

ক্যাবের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সামছ এ খান বলেন, দেশের ১৮ কোটি মানুষই ভোক্তা; তাই বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি।

ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শওকত আলী খান বাজার তদারকিতে বাধা দেওয়া ব্যক্তিদের ব্যবসায়িক লাইসেন্স বাতিলের দাবি জানান।

বাংলাদেশ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, সরকারি কর্মকর্তাকে মব সৃষ্টি করে অগ্রাহ্য করার ঘটনা উদ্বেগজনক; দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। 

মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।

এর মধ্যে রয়েছে—তদারকি অভিযানে বাধাদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নির্বিঘ্ন অভিযান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর কার্যকর প্রয়োগ, বৈধ ক্যাশ মেমো বাধ্যতামূলক করা এবং সারাদেশে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত জোরদার করা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা