প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৮ পিএম
চলতি মাস ফেব্রুয়ারিতেও রেমিট্যান্সের ধারা অব্যাহত রয়েছে। মাসটির প্রথম ১৬ দিনে ১৮০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় দেশে এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ২২ হাজার ৪৫ কোটি ৪০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ২১.২ শতাংশ বেড়ে ১ হাজার ৮০৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৪৯০ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা ২১ হাজার ২৪০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৭ হাজার ৪৫২ মিলিয়ন মার্কিন ডলার।