প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৬ পিএম
নিজেদের অরেঞ্জ ক্লাব লয়্যালটি নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে বাংলালিংক। এর মাধ্যমে দেশজুড়ে ৪ হাজারের বেশি পার্টনারের মাইলফলক অর্জন করেছে উদ্ভাবনী এই ডিজিটাল অপারেটরটি। অরেঞ্জ ক্লাবের মত উদ্যোগের মাধ্যমে প্রথাগত মোবাইল সংযোগের বাইরে গিয়ে কোটি গ্রাহকের জন্য বিভিন্ন সুবিধা নিশ্চিত করছে বাংলালিংক।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা রিটেইল, স্বাস্থ্যসেবা, ভ্রমণ, ডাইনিং, ইলেকট্রনিকস ও শিক্ষাসহ তাদের জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে ছাড় ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন। গ্রাহক সেবায় নিজেদের মূলনীতি ‘ডিও ১৪৪০’ -এর সাথে মিল রেখেই পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে বাংলালিংক। অপারেটরটির লক্ষ্য গ্রাহকদের প্রতিদিনের অর্থাৎ ১ হাজার ৪৪০ মিনিটের প্রতিটি মুহূর্তে নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবা প্রদান করা। ক্রমবর্ধমান পার্টনারদের মাধ্যমে বাংলালিংক গ্রাহকদের দৈনন্দিন জীবনের সাথে ডিজিটাল সেবাকে যুক্ত করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বাংলালিংকের পার্টনার নেটওয়ার্কে যুক্ত হয়েছে ওয়ালটন, স্বপ্ন, স্যামসাং ইলেক্ট্রা, যমুনা ইলেকট্রনিকস, বার্জার পেইন্টস, ল্যাবএইড, ব্র্যাক হেলথকেয়ার ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মত শীর্ষস্থানীয় ব্র্যান্ড। পাশাপাশি, ডোমিনোজ পিৎজা, সায়মান বিচ রিসোর্ট, রামাদা বাই উইন্ডহ্যাম, পাঠাও, ইউএস-বাংলা এয়ারলাইন্স, রকমারি ও শেয়ারট্রিপের মত ভ্রমণ ও লাইফস্টাইল পার্টনারেরা অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য সুবিধাকে আরও সমৃদ্ধ করেছে।
এ বিষয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “আমাদের কাছে একটি পিপল-ফার্স্ট ব্র্যান্ড হওয়ার মানে হলো- গ্রাহকদের প্রতিদিনের জীবনে বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনা। সেই বিশ্বাস থেকেই অরেঞ্জ ক্লাবের যাত্রা শুরু হয়েছিলো। নানা ধরনের ছাড়ের মাধ্যমে গ্রাহকদের উপর আর্থিক চাপ কমানো এবং বিশেষ অফারের মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনে আনন্দের মুহূর্ত তৈরি করাই এর লক্ষ্য। ৪ হাজার অংশীদার আউটলেটের মাইলফলক আমাদের কাছে শুধু একটি সংখ্যা নয়Ñ এটি আমাদের গ্রাহকদের জীবনের সঙ্গে আরও যুক্ত থাকার, তাঁদের দৈনন্দিন কেনাকাটা ও সংযোগের প্রতিটি মুহূর্তে পাশে থাকার আরেকটি ধাপ।”