চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২২ পিএম
যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের ৫০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত শনিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ১৮০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও অন্যান্য আলোচ্যসূচী (এজেন্ডা) অনুমোদন করা হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিকে এসব তথ্য জানানো হয়েছে।
জেওসিএল বোর্ড চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক ড. নূরুন্নাহার চৌধুরী, মুহম্মদ আশরাফ হোসেন পরিচালক, মো. সামসুল আলম ভূঁইয়া, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এবং প্রকৌশলী শেখ আল আমীন। এছাড়াও উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মিজ কওছার জহুরা ও সালেহ আহমেদ খসরু, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদ এবং কোম্পানি সচিব মো. মাসুদুল ইসলাম।
সভায় গত ৩০ জুন ২০২৫ সমাপ্ত হিসাব বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর সাধারণ শেয়ারহোল্ডাররা অনলাইনে মতামত প্রকাশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। কোম্পানির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে পরিচালনা পর্যদের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বক্তব্য প্রদান করেন এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদ অত্র কোম্পানির কর্মপরিকল্পনার উপর বক্তব্য ও শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।