× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিটার্ন দাখিলের সময় বাড়ল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ১৯:৫৬ পিএম

রিটার্ন দাখিলের সময় বাড়ল

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ বিষয়ে বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। এ আদেশের ফলে ব্যক্তি করদাতারা জরিমানা ছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন। এর আগেও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় দুই দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল।

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে সাধারণত ৩০ নভেম্বর। কিন্তু প্রতিবছর একাধিকবার এই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়ায় এনবিআর।

আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে করদাতাদের জরিমানা গুনতে হয় এবং তারা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত (রিবেট) সুবিধা থেকে বঞ্চিত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা