× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫তম গ্যাপেক্সপোর উদ্বোধন

অর্থনীতিতেও গণতন্ত্র আনতে হবে: আমীর খসরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ১৯:৪০ পিএম

অর্থনীতিতেও গণতন্ত্র আনতে হবে: আমীর খসরু

দেশের টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।  

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) পোশাক প্রযুক্তির সবচেয়ে বড় প্রদর্শনী ‘জিটিবি ২০২৬’ (গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ) ও গ্যাপেক্সপো ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ, বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার, আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে বাংলাদেশে ব্যবসা করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। কিছু সীমিতসংখ্যক অসাধু ও প্রভাবশালী ব্যবসায়ীর দুর্নীতি এবং পৃষ্ঠপোষকতার রাজনীতির কারণে সাধারণ ও সৎ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণে ব্যবসা-বাণিজ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি।

প্যাকেজিং শিল্পের সম্ভাবনা প্রসঙ্গে আমির খসরু বলেন, এই খাতে বৈশ্বিক বাজারে বাংলাদেশের জন্য বিশাল সুযোগ রয়েছে। বর্তমানে প্রায় দেড় বিলিয়ন ডলারের রপ্তানি হলেও তা ভবিষ্যতে ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। আধুনিক ও মানসম্মত প্যাকেজিংয়ের চাহিদা বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে, যা কাজে লাগাতে উদ্যোক্তাদের প্রস্তুত হতে হবে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ বলেন, ‘বাংলাদেশ পূর্ণাঙ্গ শিল্পায়িত রাষ্ট্র হওয়ার সক্ষমতা রাখে। আর সে লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের ভোগান্তি কমানো ও নীতিগত স্বচ্ছতা নিশ্চিত করা জরুরী। এজন্য প্রযুক্তিবান্ধব হতে হবে। যত বেশি প্রযুক্তিনির্ভর হবেন, তত বেশি ভোগান্তি কমবে’।

বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার বলেন, ‘গার্মেন্টস মেশিনারিজ, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য ও এ সেক্টরের কাঁচামাল ইত্যাদি প্রচার, প্রসার, ক্রেতা অনুসন্ধানের মাধ্যমে দেশের পোশাক শিল্পকে এগিয়ে নিতে একত্রে কাজ করছে বিজিএপিএমইএ ও এএসকে। এ মেলা তারই প্রতিফলন’।

আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাজারে দেশের তৈরি পোশাক শিল্পের অবস্থান আরও টেকসই ও শক্তিশালী করতে হলে প্রযুক্তিগত আধুনিকায়নের বিকল্প নেই। জিটিবির মাধ্যমে ব্যবসায়ীরা দেশ-বিদেশের সর্বাধুনিক সব প্রযুক্তি এক ছাদের নিচে দেখতে পারছেন এবং প্রয়োজন অনুযায়ী নিজেদের ফ্যাক্টরির জন্য তা সংগ্রহের সুযোগ পাচ্ছেন’।

উল্লেখ্য, এএসকে ট্রেডশো অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) যৌথ উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী এ প্রদর্শনী আইসিসিবি এক্সপো ভিলেজে বুধবার থেকে শুরু হয়েছে। এছাড়াও আইসিসিবিতে চলছে বাংলাদেশ ইয়ার্ন ফ্যাব্রিক্স অ্যাক্সেসরিজের ১২তম আসর। দেশের তৈরি পোশাক শিল্পের বৃহত্তম এ প্রদর্শনীতে অংশ নিয়েছে ১৫টিরও বেশি দেশ। ১ হাজার ৫০০টি বুথের মাধ্যমে ৪৫০টিরও বেশি ব্র্যান্ডের পণ্য প্রদর্শন করছে তারা।  

গত ২২ বছর ধরে 'জিটিবি' বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সরবরাহকারীদের কাছ থেকে কাটিং-এজ সেলাই, ফিনিশিং, এমব্রয়ডারি যন্ত্রপাতি এবং খুচরা যন্ত্রাংশ সংগ্রহের জন্য সবচেয়ে পছন্দের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। অন্যদিকে, 'গ্যাপ এক্সপো' হচ্ছে বিজিএপিএমইএ এর সদস্যদের গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং-এর একমাত্র এবং বৃহত্তম প্রদর্শনী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা