প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ১৯:৫৪ পিএম
লিকুইড ডিশওয়াশ ব্র্যান্ড সানবিটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন চিত্রনায়িকা পরিমণি। ছবি: বিজ্ঞপ্তি
বাংলাদেশের কসমেটিকস ও স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেডের লিকুইড ডিশওয়াশ ব্র্যান্ড সানবিটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন চিত্রনায়িকা পরিমণি।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও প্রসাধনী খাতের কোম্পানি রিমার্ক এলএলসি ইউএসএর বাংলাদেশের অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে চার বছরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে স্বনামধন্য হোমকেয়ার ব্র্যান্ড সানবিট দর্শকদের সামনে লিকুইড ডিশওয়াশের নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছে। সেখানেই পরিমণিকে দেখা যাবে, যিনি সানবিটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।