× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিসংঘের পূর্বাভাস

বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ২.৭ শতাংশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২০:৫৯ পিএম

বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ২.৭ শতাংশ

চলতি বছরে বৈশ্বিক অর্থনীতি ২ দশমিক ৭ শতাংশ হারে বাড়বে বলে এক পূর্বাভাসে জানিয়েছে জাতিসংঘ, যা ২০২৫ সালের তুলনায় সামান্য কম। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কহার, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনাকে এই নিম্ন প্রবৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের অর্থনীতিবিদদের মতে, ২০২৭ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ২ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে। তবে এটি এখনও কোভিড-১৯ মহামারির আগে অর্থাৎ ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে গড় ৩ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির চেয়ে অনেক কম।

এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, অর্থনৈতিক, ভূ-রাজনৈতিক ও প্রযুক্তিগত উত্তেজনার সমন্বয় বিশ্বব্যবস্থাকে নতুনভাবে রূপ দিচ্ছে, যা অর্থনৈতিক অনিশ্চয়তা ও সামাজিক ঝুঁকি বাড়াচ্ছে।

তবে জাতিসংঘ জানায়, যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর প্রভাব সত্ত্বেও বৈশ্বিক অর্থনীতি প্রত্যাশার চেয়ে বেশি স্থিতিস্থাপকতা দেখিয়েছে। শক্তিশালী ভোক্তা ব্যয় ও মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় প্রবৃদ্ধি টিকে থাকলেও কাঠামোগত দুর্বলতা এখনও রয়ে গেছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

জাতিসংঘের ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টাস প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ, জাপান ও যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি মোটামুটি স্থিতিশীল থাকবে। জাপানের অর্থনীতি চলতি বছরে শূন্য দশমিক ৯ শতাংশ এবং ২০২৭ সালে ১ শতাংশ হারে বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ২০২৫ সালের আনুমানিক ১ দশমিক ২ শতাংশের চেয়ে কম। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক ও নীতিগত অনিশ্চয়তার কারণে বিশেষ করে গাড়ি রপ্তানি চাপের মুখে থাকবে বলে জানিয়েছে জাতিসংঘ।

ইউরোপীয় ইউনিয়নের প্রবৃদ্ধি ২০২৫ সালের ১ দশমিক ৫ শতাংশ থেকে ২০২৬ সালে ১ দশমিক ৪ শতাংশে নামতে পারে। তবে ২০২৭ সালে তা বেড়ে ১ দশমিক ৬ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ বলছে, চীন, ভারত ও ইন্দোনেশিয়ার মতো বড় উন্নয়নশীল অর্থনীতিগুলোতে প্রবৃদ্ধি তুলনামূলকভাবে শক্তিশালী থাকবে।

বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর প্রবৃদ্ধি ২০২৫ সালের ৩ দশমিক ৯ শতাংশ থেকে ২০২৬ সালে ৪ দশমিক ৬ শতাংশ এবং ২০২৭ সালে ৫ শতাংশে উন্নীত হতে পারে। এই তালিকায় বাংলাদেশ, ইথিওপিয়া ও তানজানিয়ার অর্থনৈতিক পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালো হবে বলে উল্লেখ করেছে জাতিসংঘ।

পূর্ব এশিয়ায় প্রবৃদ্ধি চলতি বছরে ৪ দশমিক ৪ শতাংশে নেমে আসতে পারে, যা গত বছরের ৪ দশমিক ৯ শতাংশের চেয়ে কম। চীনের অর্থনীতি ২০২৬ সালে ৪ দশমিক ৬ শতাংশ এবং ২০২৭ সালে ৪ দশমিক ৫ শতাংশ হারে বাড়তে পারে, যা ২০২৫ সালের ৪ দশমিক ৯ শতাংশের নিচে।

আফ্রিকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরে বাড়বÑ ২০২৫ সালের ৩ দশমিক ৯ শতাংশ থেকে ২০২৭ সালে ৪ দশমিক ১ শতাংশে পৌঁছাতে পারে। তবে উচ্চ ঋণ ও জলবায়ুজনিত ঝুঁকি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রবৃদ্ধি ২০২৫ সালের ২ দশমিক ৪ শতাংশ থেকে ২০২৬ সালে ২ দশমিক ৩ শতাংশে নামলেও ২০২৭ সালে আবার বেড়ে ২ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা