× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজারে ভালো কোম্পানি আসার সুযোগ বেড়েছে: বিএসইসি চেয়ারম্যান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ২১:০৬ পিএম

পুঁজিবাজারে ভালো কোম্পানি আসার সুযোগ বেড়েছে: বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজারে ভালো নতুন কোম্পানি আসার সুযোগ ও সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

তিনি বলেন, বিএসইসি ও বাজার সংশ্লিষ্টদের প্রচেষ্টা ও পরিশ্রমের ফলস্বরূপ সম্প্রতি আইপিও রুলস গেজেটে প্রকাশিত হয়ে কার্যকর হয়েছে। আইপিও রুলস যুগোপযোগী হওয়ার মাধ্যমে পুঁজিবাজারে ভালো নতুন কোম্পানি নিয়ে আসার সুযোগ ও সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নবনির্বাচিত নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বিএমবিএর অন্যতম দায়িত্ব হলো ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট। বিএমবিএর সদস্য ইস্যু ম্যানেজাররা ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসার কাজ করবেন। এ ক্ষেত্রে বিএসইসি বরাবরই ইতিবাচক মনোভাব রাখে। পুঁজিবাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিতে বিএসইসি সব রকমের সহায়তা করবে।

তিনি বলেন, পুঁজিবাজারে ক্যাপিটাল ফরমেশন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট ও করপোরেট অ্যাডভাইজরিসহ বিভিন্ন ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকসমূহের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব বাড়াতে হবে। মার্চেন্ট ব্যাংকসমূহের সক্ষমতা, দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন হলে বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্ট সবাইকে পুঁজিবাজারের প্রতি আরও আকৃষ্ট ও আগ্রহী করবে।

সাক্ষাৎ অনুষ্ঠানে বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ বলেন, প্রতিটি মার্চেন্ট ব্যাংক এবং মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠনের তথ্যবহুল ওয়েবপেজ ও ওয়েবপোর্টাল থাকা প্রয়োজন। প্রকৃত তথ্য সম্বলিত এসব ওয়েবপেজ ও ওয়েবপোর্টাল বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টদের পুঁজিবাজারে সচেতনতা সৃষ্টি করে তাদের আরও উপযোগী করবে।

বিএসইসি ও বিএমবিএর সভায় পুঁজিবাজারের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় বিএমবিএর নবনির্বাচিত নির্বাহী কমিটিকে বিএসইসির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং পুঁজিবাজারের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় বিএসইসির কমিশনার মুহা. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও মো. সাইফুদ্দিন এবং বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভায় বিএমবিএর পক্ষে সভাপতি ইফতেখার আলম, সাধারণ সম্পাদক সুমিত পোদ্দার, সহসভাপতি মো. মনিরুল হক, কোষাধ্যক্ষ সৈয়দ রাশেদ হুসাইন, সদস্য গাজী মোহাম্মদ তারেক, সদস্য সুমন কুমার কুন্ডু, সদস্য মো. সোহেল হক অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা