× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রাহক তথ্যের সুরক্ষা নিশ্চিতে ফের আইএসও সনদ পেল বাংলালিংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ২২:০৯ পিএম

গ্রাহক তথ্যের সুরক্ষা নিশ্চিতে ফের আইএসও সনদ পেল বাংলালিংক

বৈশ্বিক তথ্য নিরাপত্তা মানদণ্ড বজায় রাখার স্বীকৃতি স্বরূপ আবারও আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও সনদ অর্জন করেছে বাংলালিংক।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইএসও ২৭০০১:২০২২ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ‘ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমস’ (আইএসএমএস) সনদ। সনদপ্রাপ্তির প্রক্রিয়ায় বাংলালিংকের নীতিমালা, পরিচালন কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা কঠোরভাবে মূল্যায়ন করা হয়। এতে প্রতিষ্ঠানটির সিকিউরিটি গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট, অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম, অ্যাসেট অ্যান্ড ভেন্ডর ম্যানেজম্যান্ট প্রাক্টিসেস, বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং এবং অপারেশনাল সিকিউরিটি কন্ট্রোলস পর্যালোচনা করা হয়েছে। এই সনদ অর্জন বাংলালিংকের শক্তিশালী নিরাপত্তা কাঠামো তৈরিতে এবং তা স্থিতিশীল রাখতে কাজ করে যাওয়া কর্মীদের নিবেদনকেই তুলে ধরে। 

আরও বলা হয়, অপারেটরটির অপারেশনস, রিস্ক ও গভর্নেন্স টিমের সমন্বিত প্রচেষ্টায় তৈরি করা হয়েছে এর তথ্য নিরাপত্তা প্রোগ্রামটি। এই সমন্বিত দৃষ্টিভঙ্গি যেকোন ঝুঁকি চিহ্নিত করা, নিয়ন্ত্রণ শক্তিশালী করা এবং নিরাপত্তা অনুশীলনগুলোকে পরিবর্তনশীল নিয়ন্ত্রক এবং শিল্প মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আইএসও সনদ অর্জনের বিষয়ে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন তুর্কার বলেন, “এই সনদ আমাদের গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। একইসাথে, গ্রাহকেরা নিজেদের প্রাত্যহিক জীবনে আমাদের যেসব ডিজিটাল সেবাগুলোর ওপর নির্ভ করেন, তা সুরক্ষিত রাখাও আমাদের প্রতিশ্রুতির অংশ। এই অর্জনের মাধ্যমে গ্রাহকের তথ্য সুরক্ষায় সর্বোচ্চ মান বজায় রাখা এবং আমাদের কার্যক্রমের স্থিতিশীলতা আরও জোরদার করার প্রচেষ্টাই ফুটে উঠেছে।” 

তিনি বলেন, “ডিজিটাল সেবা এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠছে, এ বাস্তবতাকে মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাবো, যেন আমাদের গ্রাহকেরা নিশ্চিন্তে ও আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের সেবা ব্যবহার করতে পারেন।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা