× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না: অর্থ উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ১৫:৫৮ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬ ১৬:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমানে যে উত্তেজনা চলছে, তার কোনো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না বলে উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “মুস্তাফিজকে নিয়ে যেটা ঘটেছে সেটা দুখজনক। শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি। স্পোর্টস, তাদেরকে আমরা এম্বাসেডর বলি। একজন ভালো বিখ্যাত প্লেয়ার খেলতে যাবে, দয়া দাক্ষিণ্য করে তাকে নেয়নি। হটাৎ বন্ধ করে দিবে, এটা অপ্রত্যাশিত এবং দুঃখজনক।”

উপদেষ্টা বলেন, “এটা দুই দেশের কারোই জন্য ভালো নয়। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না।”

এই বিষয়ে রাজনৈতিক প্রভাব পড়বে কি না এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার মনে হয়, এখানে ইমোশনাল বিষয় কাজ করেছে। দুই পক্ষই এটা বিবেচনা করবে। আমরা চাইনা সম্পর্কের হ্যাম্পার্ড হোক।”

এ ছাড়াও অর্থ উপদেষ্টা বলেন, “মোস্তাফিজ একজন সেরা খেলোয়ার সবাই স্বীকার করে, তারাও স্বীকার করে। বাংলাদেশ যে রেসপন্স করেছে এটাই কমপ্লিটলি এপ্রোপিয়েট। এ ধরনের একশান কেউ যদি শুরু করে তাহলে রিয়েকশন হবে।”  

এসময় বিদ্যুৎ,  জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, “একটা ক্রিয়া, আরেকটা প্রতিক্রিয়া। ওরা আমাদের খেলোয়ারকে ডেকে নিয়ে প্রত্যাহার করেছে, সেটার প্রতিবাদে আমরা যা করেছি, আমি মনে করি সেটা প্রোপার রেসপন্স।  এছাড়াও বিশ্বকাপের ভেনু পরিবর্তনের কথা বলা হয়েছে। আমাদের রেসপন্স এপ্রোপিয়েট। এটা ইন্ডিয়ানদেরকেও ভাবাচ্ছে। ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ান নিজেই বলেছে এটা উচিত না। আমি মনেকরি যেখান থেকে এটা শুরু হয়েছে, সেখানে শুভ বুদ্ধির উদয় হবে। আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক ও বানিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা