× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলপিজির দাম বৃদ্ধি ব্যবসায়ীদের কারসাজি: জ্বালানি উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ১৪:০০ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬ ১৪:৩৯ পিএম

এলপিজির দাম বৃদ্ধি ব্যবসায়ীদের কারসাজি: জ্বালানি উপদেষ্টা

খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কারসাজি করে এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

সচিবালয়ে মঙ্গলবার সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে তিনি এ অভিযোগ করেন।

উপদেষ্টা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম কিছুটা বাড়িয়েছে। এই দাম বাড়ার আশঙ্কাকে সামনে রেখে কিছু ব্যবসায়ী আগেভাগেই সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। ফলে বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে।

তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় কেবিনেট সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দেশের প্রতিটি জেলায় এলপিজির দাম তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ বিষয়ে ব্যবস্থা নেবে।

উপদেষ্টা আরও জানান, গতকাল আইনশৃঙ্খলা কমিটির সভাতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তার ভাষায়, এলপিজির দামে এই অস্বাভাবিকতা হওয়ার কোনো বাস্তব কারণ নেই। এটি সম্পূর্ণভাবে কারসাজির ফল।

কারা এই কারসাজির সঙ্গে জড়িত- এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মিলেই এই কাজ করেছে।

সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা