প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২১:২৪ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ২১:৪৫ পিএম
এবিবির নতুন চেয়ারম্যান মাসরুর আরেফিন
দেশের ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। একই সঙ্গে সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী।
সম্প্রতি অনুষ্ঠিত এবিবির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৬-২৭ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
এজিএমে তিনজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তারা হলেনÑ প্রাইম ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ।
এছাড়া এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান ট্রেজারার এবং যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত পদাধিকারীদের পাশাপাশি এজিএমে দেশের বিভিন্ন ব্যাংকের আরও ১২ জন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবিবির বোর্ড অব গভর্ন্যান্সের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।