× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ষষ্ঠ আহকাব আন্তর্জাতিক এক্সপো বৃহস্পতিবার শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১৯:৩০ পিএম

ষষ্ঠ আহকাব আন্তর্জাতিক এক্সপো বৃহস্পতিবার শুরু

বাংলাদেশে প্রাণিস্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্ভাবন, বিনিয়োগ এবং টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এনিমেল হেলথ কোম্পানিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আহকাব) উদ্যোগে ষষ্ঠ আহকাব আন্তর্জাতিক এক্সপোর আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী মেলাটি আগামী ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। 

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আহকাবের এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহকাবের সভাপতি সায়েম উল হক, সেক্রেটারি মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি ডা. সম্পাদক এসএমএফ আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদ ডা. মোহাম্মদ সরোয়ার জাহান, ট্রেজারার ডা. মো. মোজাম্মেল হক খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদুল জাকির প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় চীন, ভারত, মিসর, রোমানিয়া, তুরস্ক, ভিয়েতনামসহ ১৪টি দেশের ১২৮টি বিদেশি স্টল এবং ৬৫ জন আন্তর্জাতিক প্রদর্শক ছাড়াও দেশের শীর্ষস্থানীয় কোম্পানি ও প্রতিষ্ঠান অংশ নেবে। থাকবে দেশি-বিদেশি শীর্ষ কোম্পানির আধুনিক পণ্য, ভ্যাকসিন, ওষুধ, ফিড সলিউশন, ডায়াগনস্টিকস ও প্রযুক্তি। পাশাপাশি মেলায় প্রাণিস্বাস্থ্য, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক বাণিজ্য বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের জ্ঞানভিত্তিক আলোচনা সেমিনার অনুষ্ঠিত হবে। 

সভাপতির বক্তব্যে সায়েমুল হক বলেন, আহকাব ২০০৩ সালে ১৮টি সংগঠন নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে তালিকাভুক্ত সদস্য ৮০০ ও সক্রিয় রয়েছে ৪ শতাধিক সদস্য। তিনি বলেন, এনবিআর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কাজ করতে হয়। তা ছাড়া আমরা কোড অব কনটাক্ট তৈরি করেছি। ২০১২ সাল থেকে আহকাব এক্সপো করে আসছে। বিশ্বের বিভিন্ন দেশ এসব এক্সপোতে অংশ নিচ্ছে। 

মেলায় প্রান্তিক খামারিরা কী সুবিধা পাবে সে সম্পর্কে তিনি বলেন, মেলায় ২২০টি কোম্পানি অংশ নেবে। যেখানে ১২৪টি বিদেশি কোম্পানি থাকবে। একটি মেলায় এসে নতুন কী প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে সে সম্পর্কে তারা জানতে পারবে। বিশ্ব কোন দিকে এগোচ্ছে তা জানতে পারবে। নতুন ভ্যাকসিন কী আসছে সেটিও জানতে পারবে। একজন প্রান্তিক খামারি মেলায় এসে আন্তর্জাতিক পর্যায়ে কী হচ্ছে সে বিষয়ে জানতে পারবে। ভালো একটি নেটওয়ার্কিং তৈরির সুযোগ হবে। 

এক প্রশ্নের জবাবে সাবেক সেক্রেটারি আফতাব আলম বলেন, এফবিসিসিআইয়ের সদস্যভুক্ত সংগঠন বা চেম্বারগুলো করা হয়েছে সরকারের কোনো পলিসি সমস্যা হলে সে বিষয়ে আলোচনা করে সমাধানের জন্য। কেননা সরকারের বিভিন্ন দপ্তর বা প্রতিষ্ঠানগুলো মাঠপর্যায়ে সমস্যাসমূহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নানাভাবে পায়। এসব সমস্যা একত্রিত করে সরকারের কাছে তুলে ধরতেই সংগঠনের সৃষ্টি, যাতে করে সরকারের সঙ্গে আলোচনা ও সহযোগিতা করে সেই সেক্টরকে আরও উন্নত করা যায়। তাদের সঙ্গে বিরোধ বা দাবি-দাওয়া থাকে না। সরকারের কোনো পলিসি সমস্যা থাকলে সেগুলোও ঠিক করার কাজ সংগঠনগুলোর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা