প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ১৭:১৬ পিএম
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে বিশেষ ডাইনিং ও স্পা প্রিভিলেজ ক্যাম্পেইন - ‘ডাইন উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস’। গত ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে ঢাকা রিজেন্সি কর্তৃপক্ষ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অফারে অতিথিরা উপভোগ করতে পারবেন এক্সক্লুসিভ ব্যুফে ডিনার, যেখানে থাকবে সিলেক্টেড ইন্টারন্যাশনাল কুইজিন এবং লোভনীয় ডেজার্ট কর্নার। থাকছে স্পেশাল গ্রুপ ডাইনিং, একটির দামে ৩টি ব্যুফে ডিনার মাত্র ৮৩৩৩ টাকায়। এছাড়াও রিল্যাক্সেশন ও সেল্ফ-কেয়ারকে গুরুত্ব দিয়ে ঢাকা রিজেন্সির জুভেনেক্স স্পাতে থাকছে বিশেষ ছাড়ের সুযোগ। অতিথিরা পাবেন সব স্পা সার্ভিসে ২৬% ডিসকাউন্ট, আর প্রিমিয়ার ক্লাব সদস্যরা উপভোগ করবেন ৪০% পর্যন্ত আকর্ষণীয় ডিসকাউন্ট, যা চলবে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।