× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ৯ কোম্পানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ১৬:৪৮ পিএম

পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ৯ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়টি কোম্পানিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে না পারার কারণে কোম্পানিগুলোর এই ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ফলে এই কোম্পানিগুলোর শেয়ার কেনার ক্ষেত্রে কোনো মার্জিন ঋণ পাওয়া যাবে না।   

রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এরই মধ্যে আগামীকাল সোমবার থেকে কোম্পানিগুলো জেড ক্যাটাগরিতে চলে গেছে। 

কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুড, বীচ হ্যাচারি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাট্টলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, এস. আলম কোল্ড রোল্ড, জেমিনি সী ও বেস্ট হোল্ডিংস। এই কোম্পানিগুলো ‘এ’ ও ‘বি’ গ্রুপ থেকে ‘জেড’ গ্রুপে গেল।

জেড গ্রুপে যাওয়ায় এসব কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে কোনো মার্জিন ঋণ দেওয়া হবে না। ডিএসই থেকে এ বিষয়ে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকদের নির্দেশনা দিয়েছে ডিএসই।

২০২৪ সালের ২০ মে জারি করা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আদেশের পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলোর ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

বিএসইসির ওই আদেশে বলা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো সিকিউরিটিজ বা কোম্পানি ঘোষিত লভ্যাংশের ৮০ শতাংশ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ বা বিতরণে ব্যর্থ হলে সেটি ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে।

সর্বশেষ ঘোষিত লভ্যাংশের পর থেকে কিংবা তালিকাভুক্তির পর থেকে টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হলে সেই কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হবে- বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

এতে বলা হয়েছে, আইন অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনে ব্যর্থ হলে সেক্ষেত্রেও ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে। তবে কোনো ধরনের আইনি প্রক্রিয়ার কারণে এজিএম আয়োজন করতে না পারলে সেক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হবে।

এতে আরও বলা হয়েছে, কোনো কোম্পানির উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রম ন্যূনতম ছয় মাসের জন্য বন্ধ থাকলে সেক্ষেত্রে সেই কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে। তবে যদি পুনঃসংস্কার কিংবা বিএমআরই কিংবা দৈব দুর্ঘটনাজনিত কারণে উৎপাদন বন্ধ থাকলে সেক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। যদি তালিকাভুক্ত কোম্পানি অডিট রিপোর্টের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (স্টক বা বোনাস ব্যতীত) ঘোষণা করে এবং বিতরণ করে তাহলে স্টক এক্সচেঞ্জের বিধি অনুসারে এ লভ্যাংশকে কোম্পানির শ্রেণীকরণ সমন্বয় বা স্থানান্তরের জন্য বিবেচনা করা হবে।

বিএসইসির ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ব্যাংক, বিমা ও এনবিএফআই বাদে ‘জেড’ ক্যাটাগরিতে থাকা অন্য কোম্পানিগুলোর উদ্যোক্তা বা পরিচালকেরা বিএসইসির পূর্বানুমোদন ছাড়া স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কিংবা স্টক এক্সচেঞ্জের বাইরে কোনো মাধ্যমেই তাদের শেয়ার কেনাবেচা কিংবা স্থানান্তর করতে পারবেন না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা