× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএসইতে নতুন জেনারেল ম্যানেজার হাসান তারেক চৌধুরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ২১:০৩ পিএম

ডিএসইতে নতুন জেনারেল ম্যানেজার হাসান তারেক চৌধুরী

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জেনারেল ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়ারি) যোগদান করেছেন হাসান তারেক চৌধুরী। এর আগে তিনি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের হেড অব পিপল অ্যান্ড কালচার বিজনেস পার্টনারিং হিসেবে দায়িত্ব পালন করেন।

মানবসম্পদ ব্যবস্থাপনায় হাসান তারেকের রয়েছে ২৯ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা। তার কর্মজীবনের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (বাংলাদেশ), নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড, মেটলাইফ বাংলাদেশ, এসিআই লিমিটেড, এমজিএইচ গ্রুপ এবং প্রাণ-আরএফএল গ্রুপ।

হাসান তারেক চৌধুরী জেটিআই ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডে বাংলাদেশের বৃহত্তম জনবল রূপান্তর প্রকল্পসহ, নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড ও অ্যালকনে একাধিক সাংগঠনিক পুনর্গঠন ও বিজনেস ট্রান্সফরমেশন প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া তিনি ২০১২ সালে মেটলাইফ সাউথ এশিয়া এবং ২০১৫-২০১৬ সালে নোভার্টিসে এইচআর রূপান্তর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

হাসান তারেক পাকিস্তানের লাহোর ও শ্রীলঙ্কার কলম্বোতে এমজিএইচ গ্রুপের জন্য নতুন সংগঠন প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে এমএসসি (প্রথম শ্রেণি), বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (প্রথম শ্রেণিতে প্রথম) এবং ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট (আইপিএম) থেকে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (প্রথম শ্রেণিতে প্রথম) ডিগ্রি অর্জন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা