× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজার

বড় উত্থানে বছর শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১৭:২৬ পিএম

বড় উত্থানে বছর শুরু

নতুন বছর ২০২৬ সালের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে সবকটি  সূচক। সেইসঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ।

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বেড়েছে ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ৬৬টির। আর ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬৯ পয়েন্টে উঠে এসেছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ১৫ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৫৪ কোটি ৪ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ১৪ কোটি ১১ লাখ টাকা।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৪৩ প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৮টির এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪ কোটি ৩৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫ কোটি ২৭ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা