× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের গল্লাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ ২৩:০৩ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫ ২৩:১৩ পিএম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের গল্লাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ

শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির গল্লাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে গল্লাই শাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। ব্যাংকের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের একটি নিয়মিত মানবিক কার্যক্রম। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

কম্বল পেয়ে উপকারভোগীরা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গল্লাই শাখার ব্যবস্থাপক ও এসএভিপি মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

উল্লেখ্য, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসএর) কর্মসূচির অংশ হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা