× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার বন্ধ পোশাক কারখানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ২০:২৭ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার বন্ধ পোশাক কারখানা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) পোশাকশিল্প কারখানাতে সাধারণ ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। ফলে আগামীকাল দেশের সব পোশাক কারখানা বন্ধ থাকবে। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিজিএমইএ ও বিকেএমইএ।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বিজিএমইএ বলেছে, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। সরকার এ কারণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে বিজিএমইএর সদস্যভুক্ত সব পোশাকশিল্প কারখানাতে আগামীকাল এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

পৃথক বিবৃতিতে বিকেএমইএ বলেছে, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করে বিকেএমইএর সদস্যভুক্ত সব পোশাকশিল্প প্রতিষ্ঠানে  বুধবার এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে বলেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, ৩১ ডিসেম্বর বুধবার ব্যাংক হলিডে নির্ধারিত থাকবে। বার্ষিক বা অর্ধবার্ষিক হিসাব সমাপনী–২০২৫–এর সঙ্গে সংশ্লিষ্ট শাখা বা বিভাগ নিজ বিবেচনায় ব্যাংকগুলো খোলা রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা