প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ২০:১৩ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫ ২২:১৫ পিএম
আগামী ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি শুরু হবে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক মো. রফিকুল ইসলামের (সিনিয়র সহকারী সচিব) সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১ জানুয়ারি মেলা উদ্বোধন করার কথা ছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের মধ্যে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন কার্যক্রম হবে না বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, মেলার উদ্বোধন কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ১ জানুয়ারি মেলা শুরুর সকল কার্যক্রম সম্পন্ন ছিল বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।