× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলির বাজারে পেঁয়াজের কেজি ৩০ টাকা

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ২২:০২ পিএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫ ২২:০২ পিএম

হিলির বাজারে পেঁয়াজের কেজি ৩০ টাকা

ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর সংলগ্ন বাজারগুলোতে পেঁয়াজের দাম মাত্র চার দিনের ব্যবধানে কেজিপ্রতি ৪০ টাকা পর্যন্ত কমেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরেজমিন হিলির বাজার ঘুরে দেখা গেছে, গত শনিবার যে ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা গতকাল ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে। এ ছাড়া দেশি মুড়িকাটা পেঁয়াজের দামও কমেছে। বর্তমানে তা কেজিপ্রতি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যা চার দিন আগেও ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।

হঠাৎ করে পেঁয়াজের দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। পেঁয়াজ কিনতে আসা আলী আকবর বলেন, পেঁয়াজের দাম অনেক কমে গেছে। এক সপ্তাহ আগেও পেঁয়াজের কেজি ১০০ টাকার কাছাকাছি ছিল। আজ (মঙ্গলবার) ৪০ টাকা খুচরা দামে এক কেজি পেঁয়াজ কিনেছি। এতে আমাদের মতো সাধারণ মানুষের অনেক উপকার হচ্ছে।

আরেক ক্রেতা আবু মুসা বলেন, পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় পণ্য। এর দাম কমলে সংসার চালাতে অনেক সুবিধা হয়। বাজারে এসে পেঁয়াজের দাম কম শুনে সত্যিই ভালো লাগছে।

হিলি বাজারের সবজি ব্যবসায়ী তারেক হোসেন জানান, তিন থেকে চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় অর্ধেক কমে গেছে। বর্তমানে ৩৫ টাকা কেজি দরে পাইকারি পেঁয়াজ কিনে ৪০ টাকা কেজি দরে বিক্রি করছি। বাজারে সরবরাহ ভালো থাকায় দাম দ্রুত কমেছে।

হিলি বাজারের পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, চলতি মাসের ৭ তারিখ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বর্তমানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে বলেই বাজারে দাম কমেছে। প্রকারভেদে ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছি। আমদানি স্বাভাবিক থাকলে সামনে পেঁয়াজের দাম আরও কমতে পারে।

আমদানির ধারাবাহিকতা বজায় থাকলে পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করছেন ব্যবসায়ী ও ভোক্তারা। এতে দীর্ঘদিন পর পেঁয়াজের দামে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের দৈনন্দিন বাজারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা