× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিটার্ন দাখিলের সময় বাড়ছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ২১:১৭ পিএম

রিটার্ন দাখিলের সময় বাড়ছে

করদাতাদের সুবিধার কথা বিবেচনায় রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হতে পারে বলে জানা গেছে। এর ফলে জানুয়ারি মাসজুড়ে কোনো জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে অনলাইনে রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল, যা ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। আয়কর আইন অনুযায়ী, ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নির্বাচন সামনে রেখে করদাতাদের আরও সুবিধা দিতে রিটার্ন দাখিলের সময় বাড়ানো হতে পারে। আর অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় করদাতাদের প্রস্তুতিরও সময় দিতে হয়। সেজন্য সময় বাড়ানো হতে পারে।

এর আগে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এক অনুষ্ঠানে বলেন, ‘যখন আমরা দেখব যে, যারা রেজিস্ট্রেশন করেছেন, তার বড় একটা অংশ রিটার্ন জমা দিয়ে ফেলেছে, তখন আমরা বুঝব যে আমার মোটামুটি পার্টটা শেষ হয়ে গেছে। তো এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়, আরও বড় অংশ, আরও প্রায় ১৫ লাখ অনলাইনে রিটার্ন জমা দেবে। সেক্ষেত্রে আমাদের যদি প্রয়োজন হয়, আমরা পরবর্তী সময়ে... হয়তো সরকার বিবেচনা করবে। স্যারের (অর্থ উপদেষ্টা) সঙ্গে আলোচনা করে ঠিক করব।’

চলতি (২০২৫-২৬) অর্থবছরে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা