× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেয়ারমূল্য শূন্য ঘোষণা করে ৫ ব্যাংককে চিঠি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:২০ পিএম

শেয়ারমূল্য শূন্য ঘোষণা করে ৫ ব্যাংককে চিঠি

একীভূত হওয়া পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি পূর্বের পাঁচ ব্যাংককে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোর ওপর কর্তৃত্ব হারাচ্ছেন মালিকরা। একই সঙ্গে পাঁচ ব্যাংকের অ্যাসেট লায়াবিলিটি হস্তান্তর প্রক্রিয়ায় আর কোনো বাধা থাকল না।

সোমবার (২২ ডিসেম্বর) এ-সংক্রান্ত চিঠি একীভূত হওয়া ব্যাংকগুলোকে পাঠানো হয় বলে প্রতিদিনের বাংলাদেশকে জানায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, পাঁচ ব্যাংকের শেয়ারমূল্য শূন্য ঘোষণা আগেই করা হয়েছে। এখন ওই আগের পাঁচ ব্যাংককে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এরই মধ্যে বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের এ হস্তান্তর প্রক্রিয়া নিয়ে চুক্তি স্বাক্ষরিত হবে শিগগিরই।

এর আগে গত ৫ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলে ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণা করার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, সম্পদ থেকে দায় বেশি থাকায় একীভূত হওয়া পাঁচ ব্যাংকের শেয়ারমূল্য শূন্য করা হয়েছে। শেয়ারহোল্ডাররা কোনো ক্ষতিপূরণ পাবেন না, কারণ প্রতিটি ব্যাংকের প্রতি ১০ টাকা মূল্যের শেয়ারের নিট সম্পদমূল্য সর্বোচ্চ ৪৫০ টাকা পর্যন্ত নেতিবাচক হয়ে গেছে। ফলে স্পন্সর ও সাধারণ উভয় শ্রেণির শেয়ারহোল্ডারদের শেয়ারের মূল্য শূন্য ধরা হয়েছে।

তিনি বলেন, ব্যাংকগুলোর বর্তমান আর্থিক অবস্থা পর্যালোচনায় দেখা গেছে, পুঁজিঘাটতি ও অনিয়মের কারণে এগুলো টেকসইভাবে পরিচালনা সম্ভব হচ্ছে না। তাই প্রশাসক নিয়োগ দিয়ে এই ব্যাংকগুলো চালানো হবে। ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে না, গ্রাহকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা